Skip to content

rank-coder/khipro-m17n

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 

History

804 Commits
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Repository files navigation

Read in English

আমাদের ওয়েবসাইট (Website):

ক্ষিপ্র khipro-m17n

khipro-m17n

  • লিনাক্সে, উইন্ডোজে, ও অ্যান্ড্রয়েডে ক্ষিপ্র লেআউট ব্যবহার করা যাচ্ছে। বিস্তারিত দেখুন আমাদের ওয়েবসাইটে

Note

This project is powered by github 🌟 stars. Go ahead and star it please!

পরিচিতি

ক্ষিপ্র কোনো ফোনেটিক লেআউট নয়। এটি একটি কম্পোজিশনাল লেআউট। অর্থাৎ, alt কিংবা shift চাপার পরিবর্তে কোনো মডিফায়ার কি (modifier key) ব্যবহার করে 'ত' -কে 'ট', 'ক' -কে 'ক্ষ' বানানোর মতো অপারেশন করা যাবে। আরেকটি মডিফায়ার, স্লাইসার (slicer) ব্যবহার করে যুক্তবর্ণ ভাঙা, অর্থাৎ, 'ক্ত' -কে ভেঙে 'কত' করে ফেলা যাবে।

বাংলা টাইপিংয়ের ঝামেলাগুলো - বারবার শিফট চাপা, কিংবা ফোনেটিকে বড়ো ও ছোটো হাতের মিশ্র ম্যাপিং মনে রাখা, ইচ্ছামতো/অসম্ভব বানান লিখতে না পারা, শব্দের মাঝে/শুরুতে কারচিহ্ন বসাতে না পারা, বারবার ব্যাকস্পেস চাপার দরকার হওয়া, নম্বর সারিতে আঙুল নিয়ে গিয়ে চন্দ্রবিন্দু ইত্যাদি লেখা, বিভিন্ন লেআউটে কিবোর্ডের বিভিন্ন বাটন ব্লক হয়ে থাকা, "়" (নুকতা), "॥" (ডবল দাঁড়ি) ইত্যাদি দেওয়ার উপায় না থাকা আরো কত কী!

এ সব দূর করতে ক্ষিপ্রটিম নিয়ে এসেছে ‘ক্ষিপ্র’ কনসেপ্ট যা লোয়ারকেস ইনপুটভিত্তিক একটি কম্পোজিশনাল (না ফিক্সড, না ফোনেটিক; best of both worlds) কিবো‍র্ড লেআউট।

কম্পোজিশনাল টাইপিং মেথড কোনো ফোনেটিক পদ্ধতি না হলেও সেটার সাথে কিছুটা মিল রয়েছে। এ সম্পর্কে জানতে ক্ষিপ্র-র কুইকস্টার্ট গাইডটি দেখুন

ইংরেজির থেকেও দ্রুতগতিতে বাংলা লেখার লক্ষ্য নিয়ে ক্ষিপ্র কিবোর্ড লেআউট এখন লিনাক্স, অ্যান্ড্রয়েড, এবং উইন্ডোজের জগতে প্রবেশ করেছে।

লিনাক্সে টাইপিং বুস্টারের মাধ্যমে ক্ষিপ্র আরও ক্ষিপ্রতর হয়, যেখানে পরবর্তী একাধিক শব্দের সাজেশন পাওয়া যায়। উইন্ডোজ, অ্যান্ড্রয়েডসহ অন্যান্য প্ল্যাটফর্মেও ক্ষিপ্র ইমপ্লিমেন্ট করা অ্যাপ দিয়ে প্রেডিকটিভ টেক্সট সুবিধা ব্যবহার করা যাবে।

ক্ষিপ্রতে কারচিহ্নকে ফোর্স করে স্বরবর্ণ বানানো, কিংবা স্বরবর্ণ কে ফোর্স করে কারচিহ্ন বানানো মাত্র একটা বাটন প্রেস করে করা সম্ভব। এরকম আরো বেশকিছু ফিচার রয়েছে যেগুলোর উল্লেখ ক্ষিপ্র কুইকস্টার্ট গাইডে করা হয়েছে।

ডেমো ভিডিয়ো:

Screencast.From.2025-03-19.22-43-44.webm

ক্ষিপ্র লেআউট এক নজরে

ক্ষিপ্র লেআউট এক নজরে

আমাদের ওয়েবসাইটে ক্ষিপ্র ব্যবহার করার উপায়, টিপস, ও ট্রিকস রয়েছে।
ভিজিট করুন https://khipro.khiproteam.com/quickstart/

ক্ষিপ্র ইনস্টল করা ছাড়াই টেস্টিং করতে এখানে ক্লিক করুন

যোগাযোগ

  1. ক্ষিপ্র টেলিগ্রাম গ্রুপ: https://t.me/KhiproChat
  2. লিনাক্স বাংলা গ্রুপ: https://t.me/linux_bangla
  3. বাংলা লোকালাইজেশন কমিউনিটি টেলিগ্রাম গ্রুপ: https://t.me/BanglaLocalizationCommunity
  4. ডিসকর্ড: https://discord.gg/GPt6s8cb48

About

Khipro is a Bengali compositional typing concept that aims to provide the fastest typing experience humanly possible. It is NEITHER phonetic nor an app. It is a "Compositional Input Method". Besides m17n, it has support for a number of other input methods; and is available for Linux, Windows, & Android.

Topics

Resources

License

Stars

Watchers

Forks

Contributors

Languages